বর্তমান ঠিকানা
স্থায়ী ঠিকানা
ছাত্রের অঙ্গিকারনামা
১। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম স্মরণ করে সকল কাজ আরম্ভ করবে।
২। মাতা–পিতা, শিক্ষক/শিক্ষিকা ও বয়োজ্যেষ্ঠদের প্রতি যথাযথ ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন করবে এবং সাক্ষাতে সালাম আদায় করবে। ছোটদের প্রতি স্নেহশীল আচরণ করবে।
৩। নিয়মিত ক্লাস শুরুর কমপক্ষে ২০ মিনিট পূর্বে মাদরাসায় উপস্থিত হবে।
৪। ক্লাস চলাকালীন সময়ে বিনা অনুমতিতে শ্রেণিকক্ষের বাইরে যাওয়া যাবে না।
৫। মাদরাসায় উপস্থিত হওয়ার পর কোনো ছাত্র/ছাত্রী শারীরিক অসুস্থতা বা জরুরি কারণে মাদরাসা ত্যাগ করতে চাইলে অবশ্যই কর্তৃপক্ষের (অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত শিক্ষক) অনুমতি গ্রহণ করে ছুটি নিতে হবে।
৬। মাদরাসা প্রাঙ্গণে যেখানে-সেখানে কফ/থুথু বা ময়লা ফেলবে না এবং দেয়াল বা বেঞ্চে কোনো কিছু লিখবে না।
৭। নিয়মিত ও মনোযোগ সহকারে পাঠ গ্রহণ করবে এবং নির্ধারিত গৃহকর্ম (হোমওয়ার্ক) যথাসময়ে সম্পন্ন করে আসবে।
৮। মাদরাসায় আসার সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং নির্ধারিত মাদরাসা ড্রেস পরিধান করে আসবে।
৯। ক্লাস রুটিন অনুযায়ী প্রয়োজনীয় বই, খাতা, ডায়রি, কলম/পেন্সিল, রাবার, স্কেল ইত্যাদি অবশ্যই সঙ্গে আনবে।
১০। প্রত্যেক ছাত্র/ছাত্রী প্রতিদিন ডায়রি দেখে পাঠ প্রস্তুত করে আসবে এবং বাড়ির পড়াশোনায় অধিক মনোযোগী হবে।
১১। প্রত্যেক ছাত্র/ছাত্রীকে নির্ধারিত সকল পরীক্ষায় (সাময়িক/ষাণ্মাসিক/বার্ষিক) নিয়মিতভাবে অংশগ্রহণ করতে হবে।
অভিভাবকের অঙ্গিকারনামা
১। ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার দিকে বছর শুরু থেকেই লক্ষ্য রাখবেন এবং যত্নবান হবেন। ছাত্র/ছাত্রী সম্পর্কে যে কোন বিষয়ে আলোচনার জন্য অভিভাবক পরিচালকের সাথে সাক্ষাৎ করবেন।
২। শিক্ষার্থীর ডায়েরী ছাত্র/ছাত্রীদের পড়া-লেখা ও আচার-আচরণ সম্পর্কিত বিষয় অভিভাবককে অবহিত করানোর মাধ্যম হিসেবে বিবেচিত। বিধায়, অভিভাবকগণ প্রতিদিনের জন্য নির্দিষ্ট পাতাটি অবশ্যই দেখবেন, নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করবেন এবং ছেলে-মেয়ের নিয়মিত উপস্থিতি ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাবলী সম্পর্কে নিশ্চিত হবেন।
৩। শিক্ষার্থীর ডায়েরী দেখে তাকে পরবর্তী দিনে প্রদত্ত পাঠ প্রস্তুতিতে সাহায্য করবেন।
৪। ডায়েরীতে উল্লেখিত শিক্ষার্থীর আচরণ বিধি অভিভাবক অবশ্যই পাঠ করবেন এবং তদানুসারে তাকে চলতে নির্দেশ দেবেন ও সাহায্য করবেন।
৫। কোন কারণে ছাত্র/ছাত্রী ক্লাসে অনুপস্থিত থাকলে শিক্ষার্থীর অভিভাবকের স্বাক্ষর সহ ছুটির আবেদন করতে হবে।
৬। ছাত্র/ছাত্রীর লেখা পড়া ও চারিত্রিক উন্নতি সম্পর্কে জানার জন্য অভিভাবক অবশ্যই মাঝে মাঝে শ্রেণী শিক্ষক/ শিক্ষিকার সাথে যোগাযোগ করবেন।
৭। ছাত্র/ছাত্রী সম্পর্কে যে কোন বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রণপত্র পাওয়ার পর নির্ধারিত দিনে ও সময়ে অভিভাবক পরিচালকের সাথে দেখা করবেন।
৮। কোন ছাত্র/ছাত্রী পরীক্ষায় কোন প্রকার অসদুপায় অবলম্বন করলে, তার আচার আচরণে ত্রুটি পরিলক্ষিত হলে এবং প্রতিষ্ঠানের বিধি-বিধান মেনে না চললে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
৯। মনে রাখতে হবে অভিভাবক ও শিক্ষক/শিক্ষিকার সম্মিলিত প্রয়াসের ফলে একজন ছাত্র/ছাত্রীর পাঠোন্নতি ও চরিত্র গঠন সম্ভব।
১০। চলতি মাসের বেতন ঐ মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
একাডেমিক নিয়মাবলী
আমি উপরোক্ত সকল শর্তাবলীতে একমত।